
ফুটবল বিশ্বকাপের
পর্দা উঠতে আর ৩ মাস বাকি। তবে এর অনেক আগেই শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা দলের
জার্সি ফাঁস হয়ে গেছে। এবার শিরোপার আরেক দাবিদার ব্রাজিলের জার্সিও দেখল ফুটবলবিশ্ব।
তা অবশ্য ফাঁস হয়নি, নেইমার-জেসুসরা যে জার্সি পরে কাতারের মাঠ মাতাবেন, তা প্রকাশ্যে
এনেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো।
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির ২০০২ সালে বিশ্বকাপ জয়ের
নায়ক রোনালদো। ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকির তৈরি ব্রাজিলের বিশ্বকাপ
জার্সিটি উন্মোচন করলেন রোনালদো।এবারের বিশ্বকাপ জার্সিতে দারুণ এক নতুনত্ব নিয়ে এসেছে
ব্রাজিল। দলটির বিখ্যাত হলুদ এবং সবুজ জার্সির মধ্যে চিতা বাঘের (জাগুয়ার) চামড়ার জলচাপ
দেয়া হয়েছে।
এবারের জার্সিটিকে
পরিবেশ বান্ধব বলা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুধ্ব করার লক্ষ্যেই এবার তাদের জার্সিতে
চিতা বাঘের চামড়ার প্রিন্ট দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ব্রাজিলের
জাতীয় রঙ নিল ও সবুজ। এ রঙ ব্যবহার করা হয়েছে জার্সির কলার এবং হাতার প্রান্তসীমায়।
জার্সির বোতাম খুললেই দেখা যাবে ব্রাজিলের পতাকার প্রতিকৃতি।
জাগুয়ার প্যাটার্ন
রয়েছে ব্রাজিলের অ্যাওয়ে জার্সির কাঁধ এবং হাতাতে। অ্যাওয়ে জার্সির রঙ নিল। কিন্তু
কাঁধ থেকে হাতার প্রান্ত পর্যন্ত দেয়া হয়েছে জাগুয়ার প্যাটার্ন। এরই মধ্যে বিভিন্ন
অনলাইন শপে বিক্রি হতে শুরু করেছে ব্রাজিলের বিশ্বকাপ জার্সি।
২০০২ বিশ্বকাপের
সেরা খেলোয়াড় ছিলেন রোনালদো। সে বিশ্বকাপের আগে চারটি বড় বড় ইনজুরিতে পড়েন। কিন্তু
বিশ্বকাপে জ্বলে ওঠেন তিনি। শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জেতেন।
আর সেই বিশ্বকাপের সেরা গোলদাতাকে দিয়েই নিজেদের কাতার বিশ্বকাপের জার্সির শুভ উন্মোচন
করল ব্রাজিল।

