Logo
শিরোনাম

ব্রাজিলিয়ান চার কিংবদন্তির যে ছবি ভাইরাল

প্রকাশিত:বুধবার ৩০ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বছরজুড়ে ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ততা থাকে ফুটবলারদের। খুব কম সময়ই একসঙ্গে নিজেদের পান তাঁরা। এক ছাদের নিচে কাটানোর জন্য বিশ্বকাপই তাই ভরসা। যাঁরা মাঠে খেলেন সময়টা তাঁরা তো রাঙিয়ে রাখতে চানই। যাঁরা খেলাটাকে বিদায় বলেছেন, তাঁরাও যেন নিজেদের খুঁজে পান এই বিশ্বকাপেই। গতকাল যেমনটা দেখা গেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে।

মাঠে উত্তরসূরিরা লড়ছেন, আর গ্যালারিতে দেখা মিলছে একেকজন ব্রাজিল কিংবদন্তির। ম্যাচের বিভিন্ন মুহূর্তে টিভি পর্দায় বারবার ভেসে ওঠে তাঁদের ছবি। পরে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন কাকা। কাকার সেই ছবিতে সঙ্গী হয়েছেন, কাফু, রবার্তো কার্লোস, রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা। ছবির ক্যাপশনে কাকা লেখেন, ইটস ফ্রম ব্রাজিল।

ব্রাজিল ফুটবলের সোনায় মোড়ানো ছবিগুলোই যেন ফুটে ওঠে সেই ছবিতে। যে ভার এখন বয়ে নিয়ে চলেছেন নেইমার-কাসেমিরোরা। উত্তরসূরিরা হতাশ করেননি মাঠে আসা কিংবদন্তিদের। সুইজারল্যান্ডকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গতরাতে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোচ তিতের দল। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্যামেরুন।

নিউজ ট্যাগ: ব্রাজিল

আরও খবর