Logo
শিরোনাম

চাঁদা না দেওয়ায় পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে পাটকাঠিবোঝাই একটি ট্রলার থেকে চাঁদা না পেয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগুন লাগা ট্রলারটি রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলে যাচ্ছিল। হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে তিন হাজার টাকা দাবি করে।

পরে তাদের আড়াই হাজার টাকা দিতে রাজিও হয়েছিলেন পাটকাঠিবোঝাই ট্রলারের লোকজন। কিন্তু দাবি করা টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ট্রলারে আগুন দেখে নদীর পাড়ের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগা ট্রলারে থাকা রাজবাড়ী জেলার পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন জানায়, সকাল আনুমানিক সাড়ে ৯টায় অন্য আরেকটি ট্রলারে কয়েকজন এসে আমাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ইসলাম বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ট্যাগ: মানিকগঞ্জ

আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২