Logo
শিরোনাম

চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত:সোমবার ৩১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কুমিল্লা মুরাদনগরের কাসুন্দিয়া এলাকার মো. আউয়াল (৫০), একই এলাকার মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), কুমিল্লার মুরাদনগরের মাধবপুরের আল আমিন (৩৫) এবং কুমিল্লার তিতাস এলাকার রঘুনাথপুরের নজরুল (৩৫)।

নিউজ ট্যাগ: চাঁদপুর

আরও খবর

চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩