Logo
শিরোনাম

ক্যাপ্টেন নওশাদ লাইফ সাপোর্টে

প্রকাশিত:রবিবার ২৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মৃত্যুর গুঞ্জন উঠেছে।

রবিবার (২৯ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনো কোনো অনলাইন পোর্টালও পরিবারের বরাত দিয়ে মৃত্যুর সংবাদ প্রকাশ করে।

ক্যাপ্টেন নওশাদের খবর সম্পর্কে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভির আহমেদ জানান, তিনি আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা তাকে এখনো মৃত ঘোষণা করেননি।

নিউজ ট্যাগ: ক্যাপ্টেন নওশাদ

আরও খবর