Logo
শিরোনাম

চট্টগ্রামকে ১৮৩ রানের চ্যালেঞ্জ দিল কুমিল্লা

প্রকাশিত:সোমবার ৩১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাঁচ দিনের বিরতির পর সোমবার বিপিএলে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক নাইম ইসলাম।

আগে ব্যাটিং পেয়ে ঝড়ো ইনিংস খেললেন ফাফ ডু প্লেসি। প্রোটিয়া তারকার ৫৫ বলে ৮৩ এবং পরে ক্যামেরুন ডেলপোর্টের ২৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করিয়েছে কুমিল্লা।

ছুটি কাটিয়ে এ ম্যাচে একাদশে ফিরেছেন লিটন দাস। ফিরেই দুর্দান্ত ইনিংস খেলেন।  তবুও ৩ রানে আক্ষেপ রয়েই গেল তার।

৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এই উইকেটকিপার-ব্যাটার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ।


আরও খবর