Logo
শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৭

প্রকাশিত:শুক্রবার ১৭ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় শনাক্ত হয়েছে ৩৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ল্যাবরেটরিতে ৬ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১১৪ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।


আরও খবর