Logo
শিরোনাম

‘দেশের সেবায় নিজেদের সবসময় প্রস্তুত রাখতে হবে’

প্রকাশিত:সোমবার ২০ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে দেশের সেবায় সবসময় নিজেদের প্রস্তুত রাখতে নৌবাহিনীর নবীন ক্যাডেটদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৯ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচ এর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এসময় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নবীন নৌ কর্মকর্তাদের সততা ও সঠিক নেতৃত্বে সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও অত্যন্ত উজ্জ্বল করেছে।

এ সময় করোনায় নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


আরও খবর