Logo
শিরোনাম

দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আকতারুল ইসলাম (৫০) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাতটার দিকে কাটলা-বিরামপুর সড়কের বিরামপুর উপজেলার মুকুন্দপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম (৫০) বিরামপুর উপজেলার পলিখাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

নিহত পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৭টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে স্থানীয় মুকুন্দপুর বাজারে যাচ্ছিলেন আকতারুল ইসলাম। এসময় কাটলা বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল বিরামপুর যাওয়ার পথে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আহত হয় আকতারুল ইসলাম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকতারুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনিরা পারভিন বলেন, আকতারুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার

শুক্রবার ০৬ জানুয়ারি ২০২৩