Logo
শিরোনাম

ডিপ্লোমা পাসে চাকরির সুযোগ নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে সেলস ইঞ্জিনিয়ার/ জুনিয়র সেলস ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম:

সেলস ইঞ্জিনিয়ার/ জুনিয়র সেলস ইঞ্জিনিয়ার (মার্কেটিং)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্বীকৃত যেকোনো সরকারী বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অথবা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।  অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল:

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন:

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:

১৪ জুন, ২০২২।

নিউজ ট্যাগ: চাকুরীর খবর

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩