Logo
শিরোনাম

ডিসি-এসপিদের ডেকেছে নির্বাচন কমিশন

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের ‍উপস্থিত থাকতে বলা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে।


আরও খবর