Logo
শিরোনাম

ড্রাইভিং লাইসেন্স বিতরণ নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী চার মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স বিতরণ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। বদলির ক্ষেত্রে রাজনৈতিক তদবির গ্রহণযোগ্য হবে না।

বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য দূর করতেও নির্দেশ দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।


আরও খবর