Logo
শিরোনাম

এএফসি কাপের মূল পর্বে আবাহনীর প্রতিপক্ষ মোহনবাগান

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এএফসি কাপের মূল পর্বে খেলার লড়াইয়ে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ভারতের ক্লাব মোহনবাগান। আজ কলকাতায় বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে অফে মোহনবাগান ৫-০ গোলে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারকে হারায়।

ঢাকা আবাহনী ১৯ এপ্রিল পরবর্তী প্লে অফে মোহনবাগানকে বিবেচনা করেই ভিসা আবেদন, টিকিট বুকিং দিয়েছিল। আজকে মোহনবাগানের বড় জয়ে সেটা সুনিশ্চিত হলো। শ্রীলঙ্কার ক্লাব কোনো অঘটন বা চমক ঘটাতে পারেনি। শ্রীলঙ্কার ক্লাব জিতলে সেক্ষেত্রে ম্যাচটি আবাহনী হোমে খেলতে পারত।

১৯ এপ্রিল মোহনবাগান ও ঢাকা আবাহনীর মধ্যকার জয়ী দল এএফসি কাপে দক্ষিণ এশিয়ার গ্রুপে চতুর্থ দল হিসেবে খেলবে। প্লে অফ ম্যাচ নক আউট হওয়ায় সেই ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে।

ইতোমধ্যে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস সরাসরি খেলছে। ১৮-২৪ মে ভারতের কলকাতায় গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। চার দলের গ্রুপে রাউন্ড রবিন লীগ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে খেলবে।


আরও খবর