Logo
শিরোনাম

এফপিএবিতে চাকরির সুযোগ

প্রকাশিত:রবিবার ০৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিরেক্টর (প্রোগ্রাম) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ইমেইল ও ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডিরেক্টর (প্রোগ্রাম)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক হেলথ বা রিপ্রডাকটিভ হেলথে পোস্ট গ্র্যাজুয়েশনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এসআরএইচআরে প্ল্যানিং ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, ম্যানেজিং ও কোঅর্ডিনেটিং প্রজেক্ট/প্রোগ্রামে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

সুযোগসুবিধা: বছরে দুটি উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগসুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে পারবেন। এ ছাড়া সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদসহ সিভি [email protected] ঠিকানায় ইমেইল করা ছাড়া ডাকযোগেও পাঠানো যাবে।

ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা১০০০।

আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২২।


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩