
দলীয় ৪৮ রানের
সময় ২০ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে তা দলের জয় পেতে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।
তিনে নামা লিটন দাসকে নিয়ে খুব সহজেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অধিনায়ক
তামিম ইকবাল। গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে
৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১০ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়লো।

