
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। আটটি পদে
মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম:
প্রোগ্রামার,
বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, ফটোগ্রাফার, গাড়িচালক, ফটোকপি অপারেটর, ল্যাব
অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক।
পদসংখ্যা:
মোট ২৯ জন।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
বিজ্ঞপ্তিতে বর্ণিত
পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে
প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত
আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী
প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল:
জাতীয় বেতন স্কেল-২০১৫
অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা
অনলাইনে (http://blri.gov.bd/) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ এপ্রিল, ২০২২ এবং শেষ হবে ১৬ মে, ২০২২।

