Logo
শিরোনাম

ফের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগেই সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাংকিংয়ে ফের বিশ্বসেরা হলেন বাংলাদেশি অধিনায়ক। মূলত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই তারকা।

সেই আসরে বাংলাদেশের শেষ দুটি ম্যাচে হাফসেঞ্চুরি করেন সাকিব। এই পারফরম্যান্সেই তিনি আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন।

এদিকে নামিবিয়ার জেজে স্মিট চার ধাপ উন্নতি করে চারে উঠে এসেছেন। আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা চার ধাপ এগিয়ে সাতে জায়গা করে নিয়েছেন।

পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৮৬১ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির ব্যাটিংয়ে শীর্ষেই রয়েছেন। দুইয়ে ভারতের সূর্যকুমার যাদব। এছাড়া পাকিস্তান অধিনায়ক বাবর আজম তৃতীয়স্থানে রয়েছেন।

বোলিং র‌্যাংকিংয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। দুই ধাপ এগিয়ে পঞ্চমস্থানে এসেছে আফগান স্পিনার মুজিব উর রহমান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ এক ধাপ এগিয়ে আটে। যেখানে অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউট আগের শীর্ষেই রয়েছেন।


আরও খবর