Logo
শিরোনাম

গোসল করতে নেমে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ৩০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজলার লতিবান ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সুমন ত্রিপুরার দুই সন্তান খুমরাম ত্রিপুরা,আব্রাহাম  ত্রিপুরা এবং একই গ্রামের তপন ত্রিপুরা সন্তান প্রাণটি ত্রিপুরা।

পানছড়ি থানার ওসি দুলাল হোসেন জানান , সকালে ওই তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় গ্রামবাসী তাদের খুঁজতে বের হয়। পরে ছড়া থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনা পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও খবর

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্যালকের হাতে দুলাভাই খুন

বুধবার ২৫ জানুয়ারি ২০২৩