
হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা
খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এতথ্য জানানো
হয়।
বার্তায় বলা হয়, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার
করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা
ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের
সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী।
কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে
দুপুর ১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

