Logo
শিরোনাম

হজযাত্রী কোটা বাড়িয়েছে সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষে চলতি মৌসুমে দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাড়িয়েছে সরকার। আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, হিজরি ১৪৪৩/২০২২ সালের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে।

বরাদ্দপ্রাপ্ত অতিরিক্ত হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থপনার জন্য ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য অবশিষ্ট দুই হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪