Logo
শিরোনাম

ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে তৌহিদ হৃদয়

প্রকাশিত:শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন চলতি বিপিএল নবম আসর মাতানো তৌহিদ হৃদয়। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল ছিল ১৬ জনের। এবারের দল ১৪ সদস্যের। চোট সেরে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, নুরুল হাসান, শরীফুল ইসলাম, এনামুল হক ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।


আরও খবর