Logo
শিরোনাম

জীবনের সেরা গোল আর ট্রফি: ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু পর্তুগালেরই নন, জায়গা করে নিয়েছেন বিশ্ববাসীর হৃদয়ে। অসাধারণ ফুটবল শৈলী আর ব্যক্তিত্ব তাকে নিয়ে গেছে অন্য মাত্রায়।

তার দুই পায়ের জাদু আনন্দ দিয়ে যাচ্ছে দুনিয়াজুড়ে কোটি ফুটবল ভক্তকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, রোনালদোর কোন গোলটি বা কোন ট্রফি জয়টি আপনার চোখে সেরা? তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনালদো নিজেই।

এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন, ২০১৮ সালে জুভেন্তাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে বাইসাইকেল কিকে করা গোলটাই তার চোখে সেরা গোল।

আপনাদের জানা আছে, এখন পর্যন্ত ৭৭৭টি গোল করেছি। এর মধ্যে আমার যে গোলটি সবচেয়ে প্রিয় সেটি করেছিলাম আমার বর্তমান ক্লাব জুভেন্তাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে। দুর্ভাগ্যবশত গোলটা আমার বন্ধু বুফনের বিরুদ্ধে করেছিলাম গোলটা। আর সেটাই আমার জীবনে সেরা গোল।

সেরা ট্রফি নিয়ে বলেছেন, ২০১৬ সালের ইউরো কাপের ট্রফিটাই আমার জীবনে এখন পর্যন্ত সেরা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়লেও আমার মন পড়েছিল মাঠেই। জয়ের পর আমি কেঁদেছিলাম। সেদিনের অনুভূতি ছিল অবিশ্বাস্য।

কদিন পরেই ইউরো সেরার লড়াইয়ে নামবে পর্তুগাল। ২০১৬ সালে সবশেষ ইউরো কাপের চ্যাম্পিয়ন পর্তুগাল। তাই স্বাভাবিক ভাবেই ট্রফি ধরে রাখতে মরিয়া থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কে জানে হয়তো এটাই রোনালদোর জীবনের শেষ ইউরো কাপ হতে যাচ্ছে!



আরও খবর