Logo
শিরোনাম

কেমন হতে পারে নেইমারবিহীন ব্রাজিলের একাদশ

প্রকাশিত:সোমবার ২৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ | ৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর কিছুক্ষণ পর সুইজার‌ল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। জি-গ্রুপের ম্যাচটির আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন নেইমার। সুইসদের বিপক্ষে কেমন হতে পারে নেইমারবিহীন ব্রাজিলের একাদশ।

পায়ের গোড়ালির ইনজুরির কারণে নেইমারের সঙ্গে ছিটকে গেছেন দানিলো। ম্যাচের আগের দিন দলের শেষ অনুশীলনের যোগ দেননি মিডফিল্ডার লুকাস পাকেতা। রয়টার্স জানায় ইনজুরিতে পড়েছেন পাকেতা। এই তিনজন না থাকায় ব্রাজিল একাদশে পরিবর্তন আসবে সেটা নিশ্চিত। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪-২-৩-১ ফর্মেশনে খেলেছে ব্রাজিল। এবার সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার ধরন বদলাতে যাচ্ছেন কোচ তিতে। তাই ৪-৩-৩ ফর্মেশনে রণকৌশল সাজাতে পারেন তিনি।

ফুটবলের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট সোফা স্কোর জানায় লুকাস পাকেতার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ম্যানইউর মিডফিল্ডার ফ্রেডকে। এ দানিলোর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসকে। আর নেইমারের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে অ্যান্তনির।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: অ্যালিসন বেকার

রক্ষণভাগ: দানি আলভেস, থিয়াগো সিলভা, মার্কুইনহস, অ্যালেক্স সান্দ্রো

মাঝমাঠ: কাসিমিরো, ফ্রেড, রাফিনহা

আক্রমণভাগ: অ্যান্তনি, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

নিউজ ট্যাগ: কাতার বিশ্বকাপ

আরও খবর