Logo
শিরোনাম

কেরানীগঞ্জে ধসে পড়েছে তিন তলা ভবন

প্রকাশিত:শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ শুক্রবার সকাল আটটার দিকে কেরানীগঞ্জের চরাইল খেলার মাঠের পাশের একটি তিন তলা ভবন ধসে পড়ে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।


আরও খবর