Logo
শিরোনাম

খাগড়াছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১৫ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ি থেকে মোঃ দিদারুল আলম


খাগড়াছড়ি জেলা সদরের আনন্দনগর ড্রেনের পাশ থেকে এক অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে এই অপরিপক্ক এই শিশু মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় গোপন রাখতে নবজাতকটি ফেলে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে নবজাতকটির মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি রশিদ।


আরও খবর

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শ্যালকের হাতে দুলাভাই খুন

বুধবার ২৫ জানুয়ারি ২০২৩