Logo
শিরোনাম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন সন্ধ্যায়

প্রকাশিত:রবিবার ২৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছে তার মেডিক্যাল বোর্ড। রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ সংবাদ সম্মেলন হবে।

তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপিপ্রধান বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন চিকিৎসক বোর্ডের সদস্যরা।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশি ভালো নেই। অত্যন্ত খারাপ অবস্থায় আছেন তিনি।


আরও খবর