Logo
শিরোনাম

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন গুঞ্জন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেষ ষোলোয় জোড়া গোল করে ছাপিয়ে গেছেন পেলে, ম্যারাডোনার রেকর্ড। কাতার বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে ২৩ বছরের কিলিয়ান এমবাপ্পে। আগামী রবিবার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। তবে বড় ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে। এরপরই শুরু হয়েছে গুঞ্জন।

মঙ্গলবারের অনুশীলনে শুধু এমবাপ্পে নন, অনুপস্থিত ছিলেন ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডধারী অলিভিয়ের জিরুদও।

বিশ্বকাপের আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু তার কোনও প্রভাব পড়েনি আগের ম্যাচগুলোতে। তবে এবার কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা স্ট্রাইকারের অনুশীলনে না থাকাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি চোট রয়েছে তার? রবিবারের ম্যাচে কি তবে দেখা যাবে না তাকে?


আরও খবর