Logo
শিরোনাম

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জিহাদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার কুড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয় জিহাদ। বেশ কিছুক্ষণ শিশুটিকে বাড়ি না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে নিথরাবস্থায় ভাসমান জিহাদকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও খবর