
কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ১০ লাখ ৮০০ ডোজ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। শিগগিই ওই টিকা দেশে আসবে বলে শুক্রবার (১১ জুন) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় আমরা শিগগিরই ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি। তবে কবে নাগাদ এ টিকা আসবে, তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
তিনি বলেন, সুন্দর একটি দিনে সুখবর পেলাম। এ দিনে আমাদের নেত্রী (শেখ হাসিনা) কারামুক্ত হয়েছিলেন। তবে কবে নাগাদ এই টিকা দেশে আসতে পারে, সে ব্যাপারে তিনি নিশ্চিত জানেন না বলে জানান মন্ত্রী।
জানা গেছে, ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকার মাধ্যমে দেশে টিকাদান কার্য়ক্রম শুরু হয়। দেশে এ পর্যন্ত প্রথম ডোজের ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের ৪২ লাখ ৪০ হাজার ৮৫৬ জন টিকা নিয়েছেন।

