Logo
শিরোনাম

করোনামুক্ত হলেন খালেদা জিয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৩৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে বলে জানা গেছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও ৮ জন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ ট্যাগ: খালেদা জিয়া

আরও খবর