
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৬৫ জন। ১৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৯৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন
৯ হাজার ২৫২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা
শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।
সুস্থতার হার ৯০ দশমিক ৭৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন,
চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের
১ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর
খবর পাওয়া যায়নি।

