
গত ২৪ ঘণ্টায়
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা
আক্রান্ত হয়েছেন ২৭৮ জন।
বৃহস্পতিবার
(৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের
তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন
পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার
৮২৯ জন।
২৪ ঘণ্টায় ৫ হাজার
৪০৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৭২ শতাংশ।
২০২০ সালের ৮
মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ
দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন
সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

