
কুড়িগ্রামের নাগেশ্বরী
উপজেলায় বাসের ধাক্কায় শহীদ মিয়া (২৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু
হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)
রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ দুঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক
উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নার্সারিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে
জানা যায়, অটোচালক শহীদ মিয়া রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী
থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশ্যকোচের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি
দুমড়ে-মুচড়ে অটোচালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা অটোচালককে গুরুতর
আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নাগেশ্বরী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

