Logo
শিরোনাম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের রথ চলছেই

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের রথ চলছেই। নিজেদের তিন ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।

কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৯৬ রানে অলআউট করে ২ উইকেটে জয় তুলে নেয়।

দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান করেও ক্রিস গেইল-সাকিব আল হাসানদের বরিশালকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬৩ রানের জয় তুলে নেয় বিপিএলের দুই  আসরের শিরোপাজয়ী দল কুমিল্লা।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের সপ্তম আসরের ১৩তম ম্যাচে ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও লিটন দাসের ব্যাটিং নৈপুণ্যে ৩ উইকেটে ১৮৩ রান করে কুমিল্লা। 

দলের হয়ে ৫৫ বলে আট চার ও তিন ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। ২৩ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫১ রান করেন ক্যামেরন ডেলপোর্ট। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন ওপেনার লিটন কুমার দাস।

টার্গেট তাড়া করতে নেমে নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও শহিদুলের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে পড়ে ১৭.৩ ওভারে ১৩১ রানেই অলআউট হয় চট্টগ্রাম। ৫২ রানের জয় পায় কুমিল্লা।


আরও খবর