Logo
শিরোনাম

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের বরিশাল

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জিতলেই ফাইনাল, হারলে সুযোগ থাকবে আরো একটি। তবে দ্বিতীয় সুযোগের অপেক্ষায় কেই বা থাকতে চাইবে? বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে আজ (সোমবার) মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এ ম্যাচে ফাফ ডু প্লেসি, মঈন আলী, ইমরুল কায়সদের কুমিল্লাকে ১০ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে সাকিব আল হাসানের বরিশাল।

হারলেও ফাইনালে ওঠার আরো একটু সুযোগ পাচ্ছে কুমিল্লার। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয়ী দল আগামী ১৮ ফেব্রুয়ারি মেগা ফাইনালে মুখোমুখি হবে আজ ফাইনাল নিশ্চিত করা সাকিব আল হাসানের বরিশালের।

পুঁজি মাত্র ১৪৩ রানের। কোয়ালিফায়ারের মতো বড় ম্যাচে এতো অল্প রান নিয়ে জয়ের আশা করা বেশ কঠিনই বটে। কিন্তু ফরচুন বরিশালের জন্য যেনো কঠিন কিছুই নেই। উড়তে থাকা দলটি দুর্দান্ত বোলিংয়ে আরও একবার অল্প পুঁজি নিয়েই কুমিল্লাকে ১৩৩ রানে থামিয়ে দিয়ে, জিতে গেলো গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে টানা সপ্তম জয়ে সবার আগে এবারের বিপিএলের ফাইনালে উঠে গেলো সাকিব আল হাসানের বরিশাল। তবে বাদ পড়েনি কুমিল্লা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দল। সেই ম্যাচের জয়ী দল খেলবে শিরোপা নির্ধারণী ফাইনালে।

বরিশালকে ফাইনালে তোলার মূল কারিগর দুই বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম। এ দুজনের অসাধারণ বোলিংয়ে আটকা পড়েছে কুমিল্লা। ডেথে বোলিং করতে এসে নিজের শেষ দুই ওভারে মাত্র ৭ রান খরচ করেন মেহেদি রানা। শফিকুলের ৪ ওভারে খরচ হয় মাত্র ১৬ রান, নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বরিশাল: ২০ ওভারে ১৪৩/৮ রান (মুনিম শাহরিয়ার ৪৪, ক্রিস গেইল ২২, জিয়াউর রহমান ১৭, ডুয়াইন ব্রাভো ১৭, নুরুল হাসান সোহান ১১; শহিদুল ৩/২৫, মঈন আলী ২/২৩)।

কুমিল্লা: ২০ ওভারে ১৩৩/৭ রান (লিটন দাস ৩৮, মঈন আলী ২২, ফাফ ডু প্লেসি ২১, মাহমুদুল হাসান জয় ২০, সুনিল নারিন ১৭; মেহেদি হাসান রানা ২/১৫, শফিকুল ইসলাম ২/১৬, মুজিব উর রহমান ২/৩৩)।

ম্যাচসেরা: মেহেদি হাসান রানা (বরিশাল)।


আরও খবর