
বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) চলমান আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন
বরিশাল। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (২৫ জানুয়ারি)
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বিকেল সাড়ে পাঁচটায় গড়াবে।
কুমিল্লা এর আগে এক ম্যাচ
খেলে জয় পেয়েছে। তবে বরিশাল দুটি খেলে একটি জিতেছে।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব
আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডোয়েন
ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, জ্যাকব লিন্টট, নাঈম হাসান,
তাইজুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
একাদশ: ইমরুল কায়েস(অধিনায়ক), মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মাহিদুল আঙ্কন (উইকেটরক্ষক),
শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, ক্যামেরন
ডেলপোর্ট, করিম জানাত।

