Logo
শিরোনাম

কুড়িগ্রামে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে ৩টি দোকানে জরিমানা

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৩৫০জন দেখেছেন
Image

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম শহরের আদর্শ পৌর বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জেলা শহরের আদর্শ পৌর বাজারে তরারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নূর স্টোরকে ১০,০০০ টাকা, বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০,০০০ টাকা এবং তেলের বোতলের গায়ের দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নুরজামান কাঁচামালকে ১০০০ টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ অভিযান আরো কঠোর হবে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩