Logo
শিরোনাম

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন। শনিবার বিকেলে ৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন। ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দিলারা হাশেম আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক ছিলেন। তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি বিবিসি লন্ডনেও বাংলা সংবাদ পাঠ করতেন। তিনি তদানীন্তন রেডিও পাকিস্তান করাচি থেকে দীর্ঘ দিন নিয়মিত বাংলা সংবাদ পাঠ করতেন। পরে তিনি ঢাকা বেতার ও টেলিভিশনেও সংবাদ পাঠ করেছেন। দিলারা হাশেমের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সাহিত্যিক হিসেবে দিলারা হাশেম তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার সাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- ঘর মন জানালা( ১৯৬৫), একদা এবং অনন্ত(১৯৭৫), স্তবদ্ধতার কানে কানে( ১৯৭৭), আমলকির মউ(১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫)। রয়েছে আরও কিছু উপন্যাস, ছোটগল্প গ্রন্থ এবং কবিতার বই। তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

নিউজ ট্যাগ: দিলারা হাশেম

আরও খবর

একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩

খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার গেট

বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩