Logo
শিরোনাম

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানালেন আইজিপি

প্রকাশিত:বুধবার ১৬ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় একটি সু‌সজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায়।


আরও খবর