Logo
শিরোনাম

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার সকালে ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের পুলিশের পরিদর্শক মেহেদি হাসান বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এখন বগি মেরামতের কাজ চলছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে মেরামতের কাজ শেষ হলে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

নিউজ ট্যাগ: ময়মনসিংহ

আরও খবর