Logo
শিরোনাম

নাপোলির বিরুদ্ধে ২-০ গোলে জয় লিভারপুলের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইতিমধ্যে নক-আউট নিশ্চিত করে ফেলা লিভারপুল মঙ্গলবার অ্যানফিল্ডে নাপোলির বিরুদ্ধে ২-০ জিতেও গ্রুপে শীর্ষস্থান পেল না।

দুদলই শেষ করেছে ১৫ পয়েন্টে। মারাদোনার স্মৃতিবিজড়িত ক্লাব এক নম্বর হয়েছে গোল পার্থক্যে। য়ুর্গেন ক্লপের ক্লাবকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৫ মিনিট। ১-০ করেন মোহাম্মাদ সালাহ। দ্বিতীয় গোল ডারউইন নুনেজের, সংযুক্ত সময়ের আট মিনিটে। নাপোলি এমরসুমে প্রথম হারল ইংল্যান্ডের মাটিতে এসেই। গ্রুপে শীর্ষস্থান পেতে লিভারপুলকে চার গোলে জিততে হত। তেমন কিছু হয়নি।

সালাহ অরক্ষিত অবস্থায় বল পেয়ে গোল করেন। নুনেজের গোল হেডে। ম্যাচের পরে সালাহ বলেছেন, বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে জিতে ভাল লাগছে। ছন্দটা ধরে রাখতে হবে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে। আশা করি, এই জয় দলকে আত্মবিশ্বাসী করবে। আমরাও সব ম্যাচ আগের মতো খেলব।

ম্যানেজার য়ুর্গেন ক্লপও স্বস্তিতে। তিনি বলেছেন, ইপিএলে মোটেও ভাল খেলতে পারছে না দল। নাপোলির বিরুদ্ধে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেয়েছিলাম ভাল ফুটবল উপহার দিতে। শেষ ষোলোয় পৌঁছনোর পরে সকলেই আবার মনোবল ফিরে পাবে বলেই আমি মনে করি।

নিউজ ট্যাগ: নাপোলি-লিভারপুল

আরও খবর