Logo
শিরোনাম

নারী বক্সিংয়ে স্বর্ণ জিতল তুরস্ক

প্রকাশিত:শনিবার ০৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আজ শনিবার টোকিওর কোকুজিকান এলাকায় বক্সিং রিংয়ে নামেন বুসেনাজ সারমেনেলি এবং গু হং

অলিম্পিকে নারী বক্সিংয়ে প্রথমবারের মতো সোনা জিতেছে তুরস্ক। বুসেনাজ সারমেনেলি (২৩) নামে দেশটির এই বক্সার চীনের গু হংকে হারিয়ে এ ইতিহাস গড়েন। চীনা বক্সার গু হং রুপা জয় করেছেন।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার টোকিওর কোকুজিকান এলাকায় বক্সিং রিংয়ে নামেন বুসেনাজ সারমেনেলি এবং গু হং। জাপানের আবহাওয়ায় নিজেদের লড়াই শুরুর পর প্রথম থেকেই চীনা বক্সার গুকে চেপে ধরেন বুসেনাজ।

এর আগে ২০১৯ সালে রাশিয়ার উলান-উডেতে অনুষ্ঠিত এআইবিএ ওয়ার্ল্ড বক্সিংয়ে চাম্পিয়ন হয়েছিলেন বুসেনাজ সারমেনেলি।


আরও খবর