Logo
শিরোনাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর আবুধাবিতে টুর্নামেন্টটি গড়াবে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও টোলেরেন্স ওভালে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব দলের প্রস্তুতি ম্যাচ ১৬ সেপ্টেম্বর।

আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো ১৮, ১৯ ও ২১ সেপ্টেম্বর হবে। ২৩ সেপ্টেম্বর হবে প্লেঅফের ম্যাচ। আর ২৫ সেপ্টেম্বর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল।

গ্রুপ পর্বে ৮ দল দুটি ভাগ হয়ে একে অপরের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসবে বিশ্বকাপ।

বিশ্বকাপ বাছাইপর্বের সূচি :

গ্রুপ তে রয়েছে বাংলাদেশ, আয়াল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর বি গ্রুপে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ ও থাইল্যান্ড সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল।

বাংলাদেশ এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল হিসেবে খেলবে। আগের চার বাছাইপর্বে বাংলাদেশ তিনবারই যোগ্যতা অর্জন করে। যেখানে দুবার ফাইনালজয়ী ও একবার রানার্সআপ হয়েছিল।

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটি হবে অষ্টম আসর। প্রথমবারের মতো এই আসরটি আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক হওয়ার কারণে সরাসরি বিশ্বকাপে খেলবে প্রোটিয়ারা। সরাসরি যোগ্যতা অর্জন করা অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।


আরও খবর