Logo
শিরোনাম

নবীনগরে ভুয়া ডাক্তারকে মোবাইলকোর্টে ৩ মাসের কারাদণ্ডাদেশ

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
Image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সলিমগঞ্জ বাজারের সুফলা হোমিও ফার্মেসীতে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে শামীম পারভেজ নামে এক ভুয়া হোমিও ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইলকোর্ট।

শুক্রবার রাতে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

জানা যায়, ওই ভুয়া ডাক্তার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন মুক্তারামপুর গ্রামের সালাম ডাক্তারের ছেলে। সে হোমিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল।


আরও খবর