Logo
শিরোনাম

নিখোঁজের পরদিন মিললো মাদ্রাসাছাত্রীর লাশ

প্রকাশিত:শনিবার ২২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদারীপুর সদর উপজেলায় নানাবাড়ি বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর (১১) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ শুক্রবার) রাত সাড়ে ১১টায় কালিকাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে। সে স্থানীয় চরনাচনা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিকালে নানাবাড়ি চরনাচনা এলাকায় বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। এরপর তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু পোস্ট দেওয়া হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। শুক্রবার রাতে কালিকাপুর ইউনিয়ন এলাকায় একটি ক্ষেতে লাশ দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

ভুক্তভোগীর মা-বাবা বলেন, ‌আমাদের কোনও শত্রু নেই। অন্য কোনও কারণে কেউ আমার মেয়েকে মারবে না। আমার মেয়েকে বখাটেরা ধর্ষণের পর মেরে ফেলেছে। আমি তাদের কঠিন শাস্তি চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


আরও খবর