
নিউজিল্যান্ডের
বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্যের দলে নেই তামিম ইকবালের
নাম।
বৃহস্পতিবার
(১৯ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করে। এতে
ডাক পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি
এই তিনজন।
চলতি মাসেই ঘরের
মাঠে ৪-১ ব্যবধানে অজিদের বিপক্ষে জয় তুলে টাইগাররা। দলে থাকা মোহাম্মদ মিঠুনকে বিশ্রামে
রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড :
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

