Logo
শিরোনাম

নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই তামিম

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে। কিন্তু নেপালে খেলতে যাওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে আঙুলে চোট পান তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তা সেরে উঠার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে উল্টো ব্যাথা বাড়তে থাকে। পরে চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা গেল পাকিস্তান সিরিজে থাকছেন না তিনি। চোট বেশি পাওয়ার কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে তার থাকা নিয়ে জেগেছে শঙ্কা।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার তাকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। 

নিউজ ট্যাগ: তামিম ইকবাল

আরও খবর