Logo
শিরোনাম

অবশেষে শাহিন আফ্রিদির বিয়ের দিনক্ষণ জানা গেল

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেঝ মেয়ের সাথে তার বিয়ে হওয়ার কথা।

অবশেষে বিয়ের দিনক্ষণ জানা গেল।

আফ্রিদি কন্যা আনসা আফ্রিদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত শাহিন শাহ আফ্রিদি। নতুন বছরের ৩ ফেব্রুয়ারি তারা গাঁট ছাড়া বাঁধবেন।

গত বছরের মার্চে শহিদ আফ্রিদি জানিয়েছিলেন, শাহিন আফ্রিদির পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করেছে। সৃষ্টিকর্তা চাইলে দুই পরিবারের মধ্যে সম্পর্ক হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

২০১৮ সালের ৩ এপ্রিল পাকিস্তানের জাতীয় ক্রিকেটে অভিষেক হয় শাহিন শাহ আফ্রিদির। বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে খ্যাতি পেয়েছেন পাকিস্তানের এই পেসার।শহিদ আফ্রিদির পাঁচ মেয়ে। তারা হলেন- আকসা আফ্রিদি, আনশা আফ্রিদি, আজওয়া আফ্রিদি, আসমারা আফ্রিদি ও আরওয়া আফ্রিদি।


আরও খবর