Logo
শিরোনাম

অপশক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করবো: ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ১৬ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ ও ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করবো।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হেফাজতসহ ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কি চেয়েছিল, তা জানতে। তাদের (ধর্মীয় সংগঠন) সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই, তারা কী চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এ প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা নাহলে বৈঠক কেন?

ওবায়দুল  কাদের  বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই এবারের বিজয় দিবসের অঙ্গীকার। আমাদের আজকের শপথ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ-ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করবো।

নিউজ ট্যাগ: ওবায়দুল কাদের

আরও খবর