Logo
শিরোনাম
অব্যাহত ঘন কুয়াশা

পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌপ‌থে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত:রবিবার ২৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা নদী‌তে অব্যাহত ঘন কুয়াশার কারণে মা‌নিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের ঘাট এলাকায় অসংখ্য বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডি‌জিএম জিল্লুর রহমান জানান, গতকাল শনিবার রাত সা‌ড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে যাত্রীবাহী প‌রিবহণগু‌লো আগে পারাপার করা হবে।


আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২